1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোহাম্মদ সফর আলী

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৪ Time View

ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মোহাম্মদ সফর আলী

বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সফর আলী (আইজিপি ব্যাজ প্রাপ্ত)  জেলার শ্রেষ্ঠ  অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করেছেন।
মঙ্গলবার সকালে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোহাম্মাদ সফর আলীর হাতে সম্মাননা স্বারক তুলে দেন।

নগরকান্দা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কাজ কৃতিত্বের সাথে নিষ্পত্তির জন্য মোহাম্মদ সফর আলীকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে জেলার শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করে নির্বাচিত করা হয়েছে এবং তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ভাঙ্গা জোনের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
মোহাম্মাদ সফর আলী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ও সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho