1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে ডিবি’র এসআই ফারুকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার -৪

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

গোপালগঞ্জে ডিবি’র এসআই ফারুকের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার -৪

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফারুক আলমের নেতৃত্বে এসআই জোবায়ের হোসেন, এসআই জুলফিকার আলী, এএসআই বিপ্লব মন্ডল, কনষ্টেবল লোকমান হোসেন, মাসুদ রানা, আরিফ হোসেন ও সোহেল মাহমুদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল
জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি’র অভিযানে গত ২২ ডিসেম্বর বিকাল অনুমান সাড়ে ৪ টার দিকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম ওরফে দবু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের তৈয়বুর রহমান শেখের ছেলে। গত ২৩ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে গোপালগঞ্জ দেবগ্রাম জান্নাতুল ঘরোয়া হোটলের সামনে থেকে ১. জোবায়ের হোসেন (২৬) পিতা- কামরুল হোসেন, সাং- করচাডাঙ্গা, থানা- জীবন নগর, জেলা- চুয়াডাঙ্গা ও ২. এনামুল হক (৩৩) পিতা- আকরাম হোসেন সাং কেশবপুর, থানা- মহেশপুর, জেলা ঝিনাইদহ দ্বয়কে ১৫৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।
এছাড়া অদ্য ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ শহরের সবুজবাগ বৈশাখী রোড এলাকা থেকে নুর আলম মোল্লা (৪৫), পিতা – মোফাজ্জল মোল্লা, সাং- আড়ুয়া কংশুর, থানা ও জেলা- গোপালগঞ্জকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho