1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

কোটালীপাড়া পৌর মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ Time View

কোটালীপাড়া পৌর মার্কেট পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জের কোটালীপাড়ার পৌর মার্কেট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী চার্চ পরিদর্শন শেষে তারা কোটালীপাড়া পৌর মার্কেট চত্ত্বরে এসে পৌঁছালে সেখানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাম্প্রতিক সময়ে মার্কেটের সৌন্দর্যবর্ধন উপভোগ করেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। 

এ সময় মার্কেটের উন্নয়নে জেলা প্রশাসক পৌর প্রশাসককে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। এ ছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুসুফিয়ান মাহবুব, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পৌর সচিব পিযুষ কান্তি বিশ্বাস, সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত, পৌর মার্কেট কমিটির সভাপতি জুয়েল শেখ, সাধারন সম্পাদক বশির বিন সামসুদ্দিন সহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও নানান শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho