1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জের নবাগত ইউএনও এম রকিবুল হাসানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৯ Time View

গোপালগঞ্জের নবাগত ইউএনও এম রকিবুল হাসানের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জ সদর উপজেলার নবাগত ইউএনও এম রকিবুল হাসানের সাথে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায়  উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও এম রকিবুল হাসান। তিনি গত ১৯ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

মতবিনিময় সভায় সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, প্রেসক্লাব, গোপালগঞ্জ -এর সভাপতি বি এম জোবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সহ-সভাপতি সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এনটিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাত, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, এশিয়ান এজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক, এটিএন নিউজ’র গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, প্রেসক্লাব, দৈনিক বর্তমান, দৈনিক জনবাণী, দৈনিক স্বদেশ প্রতিদিন ও দি বাংলাদেশ পোস্ট পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব, গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব কে এম শফিকুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব ও সময় টিভি’র গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী, নিউজ ২৪ -এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা, প্রেসক্লাব গোপালগঞ্জের নির্বাহী সদস্য আলিমুজ্জামান আলীম, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের বাণী পত্রিকার চীফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন, ‘৭১- টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান রনি, মাছরাঙা টিভির প্রতিনিধি সাবেত আহম্মেদ, দৈনিক মুক্ত খবর পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সিকদার, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব কে এম সাইফুর রহমান, দৈনিক পথে প্রান্তরে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী সেলিম নয়ন, দৈনিক ভোরের সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ইকবাল মিয়া, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার প্রতিনিধি মনির মোল্লা, বাংলাদেশ খবরের প্রতিনিধি পলাশ সিকদার, আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন মোল্লা, সাংবাদিক আরমান খান জয়, মনোয়ার হোসেন রাজু সহ গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের কোন দ্বিমত থাকবে না। আমি গোপালগঞ্জে এসেছি উন্নয়ন করতে, আমি এ উন্নয়নে সহযোগী হিসাবে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, কোথাও কোনো সমস্যা দেখলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানের পথ বের করা হবে। আমাকে অফিসে না পেলে জরুরী প্রয়োজনে আমার বাসার অফিসে গিয়েও যোগাযোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho