1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে ৫’শ টাকার জন্য মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৫ Time View

মাদারীপুরে ৫’শ টাকার জন্য মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ধারের ৫০০ টাকা ফেরত চাওয়ায় গৌতম বসু (২৫) নামের এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। সে পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করতেন গৌতম। সপ্তাহখানেক আগে গৌতম রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপনকে ৫০০ টাকা ধার দেয়। শনিবার সকালে এই ধারের টাকা ফেরত চাইতে গেলে তপন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করে তপন। এসময় গৌতমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় গৌমতকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho