1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টপেজ (বিরতি) দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের মানববন্ধন কর্মসূচি পালন শহিদুল ইসলাম ঃ

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টপেজ (বিরতি) দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের মানববন্ধন কর্মসূচি পালন
শহিদুল ইসলাম ঃ
বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে সম্প্রতি চালু হওয়া আন্তঃনগর জাহানাবাদ এবং রূপসী বাংলা ট্রেন দুটির গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে স্টপেজ (বিরতি) চান মুকসুদপুরবাসী।

২৯ ডিসেম্বব রবিবার সকাল ১০.৩০ মিনিটের সময়ে কুমার নদের তীরঘেঁষা মোট তিনটি উপজেলার (মুকসুদপুর, নগরকান্দা ও সালথা) কয়েক লক্ষাধিক জনসাধারণকে ট্রেন পরিসেবা থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।প্রায় ঘন্টা ব্যাপী মুকসুদপুর কলেজ মোড়ে এ মানব বন্ধ চলতে থাকে।
বানব বন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন, জামাতে ইসলামি, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুকসুদপুর উপজেলার সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,পৌর বিএনপির সভাপতি মিন্টু শরীফসহ উপস্থিত সকল দলের নেতাকর্মীরা ভৌগোলিক, অর্থনৈতিক এবং ঐতিহ্যগত বিবেচনায় মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন বিরতির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শিগগিরই বিষয়টি কার্যকর করার জন্য জোর দাবি জানান। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সাড়ক লিপি পেশ করেন।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho