1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

কোটালীপাড়ার ঘাঘর বাজারে ফের অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভুত

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

কোটালীপাড়ার ঘাঘর বাজারে ফের অগ্নিকান্ডে ৩ দোকান ভষ্মিভুত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী সোহেল শেখের ভাঙ্গারী, এ্যালমুনিয়াম এবং গনেশ সাহার তেলের গোডাউন সহ তিনটি দোকান পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। এ ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম। তিনি আরো জানান- আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়- তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চার পাশে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌছে আড়াই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় মালামাল সহ পুরো ঘর। তবে এ ঘটনায় জন জীবনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। লেবু শেখ, লাভলু গাজী, বাবুল খান সহ একাধীক ব্যবসায়ী সাংবাদিকদের জানান- গনেশ ও পূর্ন্য সাহার গোডাউন থেকে আগুন লাগে, তাদের গোডাউনে পেট্রোল ডিজেল মবিল কেরোসিন সয়াবিন ভরা ড্রাম ছিলো, আমরা বার বার অনুরোধ করা সত্তেও পেট্রোল ডিজেলের ড্রাম সরায় নি। এ ব্যাপারে মেসার্স লোকনাথ ট্রেডার্স এর স্বত্বাধিকারী গনেশ চন্দ্র সাহা জানান- আমাদের গোডাউনে পেট্রোল ছিলোনা, কোরোসিন মবিল ডিজেল সয়াবিন ছিলো আর কিছু খালি ড্রাম ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho