1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মাদারীপুরে টার্মিনালে থাকা বাসে আগুন, নাশকতা না অগ্নিকান্ড?

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৮ Time View

মাদারীপুরে টার্মিনালে থাকা বাসে আগুন, নাশকতা না অগ্নিকান্ড?

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মনির হোসেনের মালিকানাধীন একটি বাস শিবচর পৌর বাস টার্মিনালে সার্ভিসিংয়ের জন্য রাখা ছিল। রবিবার গভীররাতে বাসটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসে আগুন দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখতার হোসেন বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী পিকআপের চালক বাসটি আগুনে পুড়তে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইঞ্জিনের ত্রুটি থেকে অগ্নিকাণ্ড নাকি নাশকতা তা তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho