1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জ জেলা পরিষদে দুদকের অভিযান, কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ Time View

গোপালগঞ্জ জেলা পরিষদে দুদকের অভিযান, কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কাশিয়ানীতে ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের ওপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করেই বিলের সমুদয় অর্থ উত্তোলন করার ঘটনায় জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচলক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচলক মোঃ মশিউর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়ুয়াকান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের ওপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করেই জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ ওঠে। পরে আজ অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই বাছাই করে অর্থ আত্মসাৎ এর প্রমাণ মেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, যে সময় ব্রীজের কাজ হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো। এ ব্রীজের কাজ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তিনি ব্রীজের কাজ শেষ না করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অস্ত্রের মুখে ফাইলে সই করিয়ে অর্থ তুলে নেন।

তিনটি ব্রীজ নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় বিগত ৯ বছর ধরে তিন গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় ব্রীজ দিয়ে পারাপারের সময় পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর। যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho