1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ Time View

গোপালগঞ্জে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সুশাসন চত্বরে রংবেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। পরে “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”- এ প্রতিপাদ্যে সুশাসন চত্ত্বর থেকে একটি ওয়াকাথন বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এরপর পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশিদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। দেশে পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। একটি কার্যকরী ও কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান বক্তারা । পরে মুক্ত আড্ডা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho