1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ফরিদগঞ্জে মিরপুর তরুণ সমাজের শীত বস্ত্র বিতরণ।

  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ Time View

ফরিদগঞ্জে মিরপুর তরুণ সমাজের শীত বস্ত্র বিতরণ।

মোঃ নাঈম পলোয়ান।(চাঁদপুর)জেলা প্রতিনিধি:

শুরুতে ধর্মীয় কার্যক্রম অর্থাৎ ওয়াজ মাহফিলের আয়োজন দিয়ে যাত্রা শুরু করে ফরিদগঞ্জের মিরপুর গ্রামের তরুণ সমাজ সংগঠনটি। ধীরে ধীরে মানুষের আস্থা অর্জনের ফলে ক্রমান্বয়ে বিত্তবানদের দান অনুদানের পরিমাণ বাড়তে থাকে। ফলে সমৃদ্ধ হয় সংগঠনের কোষাগার। বর্তমানে সংগঠনটি ওয়াজ মাহফিলের আয়োজনের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নিচ্ছে ভালো ভাবে। অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা, অসুস্থ রোগীদের চিকিৎসা, অসহায় পরিবারের মেয়ের বিবাহ তহবিল সহ প্রায় সকল ধরনের সামাজিক কাজে অংশ নিচ্ছে বর্তমানে মিরপুর গ্রামের এই সংগঠনটি।

তারই ধারাবাহিকতায় ৩ রা জানুয়ারী শুক্রবার সকাল দশটায় প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ এ আর রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু তাহের। বিতরনকালে তিনি বলেন, এই সংগঠনটি শুরুতে মিরপুর কেন্দ্রিক কাজ শুরু করলেও ধীরে ধীরে মানুষের আস্থা অর্জনের কারনে বিভিন্ন যায়গায় কাজ শুরু করেছে। প্রতিনিয়ত আমরা অনেক সংগঠন সৃষ্টি হতে দেখি কিন্তু বেশিদূর যেতে পারে না, অকালেই বন্ধ হয়ে যায়। এই সংগঠনটি ওয়াজ মাহফিল দিয়ে শুরু হলেও বর্তমানে অসহায় দরিদ্র মানুষের সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন খোকন, সংগঠনের উপদেষ্টা সেলিম তালুকদার, মোক্তার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নাছির বরকন্দাজ সহ প্রমুখ।

বিতরণ কালে সাধারণ নারীদের পর্দার কথা বিবেচনা করে অনুষ্ঠানস্থলে আনা হয়নি। প্রত্যেক বাড়ির প্রতিনিধিদের মাধ্যমে নারী সুবিধাভোগীদের ঘরে ঘরে কম্বল পাঠিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho