1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

শিবচরে রেললাইনে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ

  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ Time View

শিবচরে রেললাইনে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদারকান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইনের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন বলে ধারনা করছেন স্থানীয়রা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোকতার হোসেন বলেন, আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho