1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে একাত্তর টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন ‎ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ অনুষ্ঠিত গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে মুকসুদপুরে কর্মশালা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা গাজীর কবর জিয়ারত করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল চারা ও সার বিতরণ আশিকুর রহমান মুন্সি ঃ ত্রিশালে ৬৫৯ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’ গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান

টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসক হাজ্জাজ মোল্লার বিরুদ্ধে এমবিবিএস চিকিৎসক ও সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ 

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ Time View

টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসক হাজ্জাজ মোল্লার বিরুদ্ধে
এমবিবিএস চিকিৎসক ও সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার ও জোয়ারিয়া বাজারে হাজ্জাজ মোল্লা নামের এক ভুয়া চিকিৎসক মাত্র ৬ মাসের ট্রেনিং নিয়ে এবং ভুয়া মেশিন ব্যবহার করে রোগ নির্ণয়ের নামে অপকর্ম করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ভুক্তভোগীরা এব অভিযোগ করে বলেন, ভুয়া চিকিৎসক হাজ্জাজ মোল্লা নিজেই ব্যবস্থাপত্র করে ১০০ টাকা ভিজিট নিচ্ছেন। সেই সাথে তিনি রোগীদের হাতে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ওষুধ ধরিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ এবং প্রতারণামূলক। 

অভিযুক্ত হাজ্জাজ মোল্লা তার দোকানের ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স এবং সাইনবোর্ড ছাড়াই বসে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে চলেছেন। তিনি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি ভুয়া মেশিন ব্যবহার করেন এবং রোগ নির্ণয়ের নামে রোগীদেরকে প্রতারণা করে ওষুধ বিক্রি করেন। 

এছাড়া তিনি বাংলাদেশের সকল এমবিবিএস চিকিৎসক ও সাংবাদিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশের সকল এমবিবিএস ডাক্তার চোর এবং সকল সাংবাদিক দুই নাম্বার এমন আপত্তিকর কথা তিনি সম্প্রতি বলেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান হাজ্জাজ মোল্লার কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিযুক্ত হাজ্জাজ মোল্লার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই ভুয়া চিকিৎসকের দ্বারা প্রতারিত একাধিক ভুক্তভোগী ও এলাকাবাসসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho