1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মুকসুদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫৯ Time View

মুকসুদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কাইয়ূম শরীফ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, উপজেলা পরিষদ চত্তর অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবরের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন। 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে সালমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেনসহ প্রমূখ। 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের মানে পুরস্কার প্রদান সহ ১৫০ জন শিক্ষার্থীকে হাইজিন কিডস এবং ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho