1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা 

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮৭ Time View

গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময় সভা 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসকের সাথে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা সহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) প্রবীর বিশ্বাস সহ জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ইউনিয়ন পরিষদ বিষয়ক বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক প্রতিটি ইউনিয়ন পরিষদে সরকার প্রদত্ত বিভিন্ন নাগরিক সেবা প্রদানে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho