1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৬১ Time View

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা – খুলনা মহাসড়কের গোপালগঞ্জ কাশিয়ানীর হিরণ্যকান্দী সাম্পান রেস্টুরেন্ট এলাকায় যাত্রীবাহী পরিবহন ও মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন ।

১৭ জানুয়ারি (শুক্রবার) ভোর ৬ টায় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা যাত্রীবাহী পরিবহন ও কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রাম থেকে এক মটরসাইকেলে ৩ বন্ধু বোয়ালমারী কালিনগর যাওয়ার পথে হিরণ্যকান্দী এলাকায় মুখমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন’ই মটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন, কাশিয়ানী সদর ইউনিয়ন পোনা গ্রামের, বাবুল নাথের ছেলে বিশাল নাথ (১৭), একই গ্রামের বিষ্ণুপদ দাসের ছেলে দিপু দাশ (১৬), চর-পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৭)।

পারিবারিক সূত্রে জানা যায় তিন বন্ধু খেজুরের রস খাওয়া জন্য বাড়ি থেকে বোয়ালমারী কালিনগরের উদ্দেশ্যে মটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকা – খুলনা মহাসড়কের হিরণ্যকান্দী এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় শিকার হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তানজিলা, বিশাল নাথকে মৃত ঘোষণা করেন ।
আহত দু’জন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডাক্তার তানজিলা বলেন, ভোর ৬:৫০ এর সময় সরড় দুর্ঘটনায় ক্ষতবিক্ষত ৩ জনকে হাসপাতালের জরুরী বিভাগে আনলে, বিশাল নামের এক জনকে মৃত পেয়েছি । বাকি দুজন হৃদয় ও দিপু নাথ জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার সময় মারা যান।

ওরা দুজনই অতিরিক্ত রক্তক্ষরণে কারণে মারা গেছেন বলে জানান ডাক্তার তানজিলা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, কাশিয়ানী ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওসি মো, রোকিবুজ্জামান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho