1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

মুকসুদপুরের জলিড়পাড়ের কলিগ্রামে কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ Time View

মুকসুদপুরের জলিড়পাড়ের কলিগ্রামে কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

শ্রীশ্রী কালী পূজা উপলক্ষে ৫ দিনব্যাপী ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে গোপালগঞ্জের মুকসুদপুরের জলিড়পাড়ের কলিগ্রাম বঙ্গ রত্ন ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ৫দিনব্যাপী ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠান।

এ অনুষ্ঠান উপভোগ করার জন্য সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান। গতকাল সোমবার রাত ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, শ্রীশ্রী কালী পূজা উপলক্ষে উপজেলার জলিড়পাড় ইউনিয়নের কলিগ্রাম বঙ্গ রত্ন ডিগ্রী কলেজ মাঠে সকল হিন্দু ধর্মালম্বীদের আয়োজনে সাতক্ষীরার জনবান্ধব সম্প্রদায়ের ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত হয়।

৫দিনব্যাপী অনুষ্ঠানে হিন্দু ধর্মের পৌরানিক কাহিনী অবলম্বে মঞ্চায়ন করা হয় ধর্মীয় যাত্রাপালা বিজয়ন নদীর তীরে। নায়কের চরিত্রে অভিনয় করেন রবিন বাবু ও নায়িকা পূরবী দত্তের অভিনয়ে ধর্মীয় যাত্রাপালাটি অনুষ্ঠিত হয়।
যাত্রা অনুষ্ঠান উপভোগ করতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান টিকিয়ে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এসময় তিনি বলেন, আমাদের এলাকায় কেউ যদি চাঁদাবাজি করতে আসেন তাহলে আমাকে ও প্রশাসনকে সাথে সাথে জানাবেন, চাঁদাবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিক রাষ্ট্রের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ধর্মীয় অনুষ্ঠানে আগত সকলকে জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পতাকা তলে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন, এ সময় পূজা কমিটির সভাপতি অধ্যক্ষ পলাশ বাড়ৈ, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাবিব জান মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন শেখ লিটন,
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ইজাজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (লিটু), জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী শেখ, জেলা ছাত্রদলের সহ সভাপতি আল নাহিয়ান তুহান, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান,
সাবেক সভাপতি সাজিদুর রহমান মুরাদ, সদস্য বিপ্লব মোল্লা, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সঞ্জয় বৈরাগী, পূজা উদযাপন কমিটির হিসাব রক্ষক আশিষ বৈরাগী, কানাই বালা, নিতাই বিশ্বাস, দেবু বিশ্বাস, সুদর্শন গাইন, পার্থ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho