1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ Time View

সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আকাশ আহম্মেদ সোহেল, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ঘর থেকে তার ভাইসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের আপন ভাই মিজান(৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম(৩৫)। তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ জানুয়ারী) দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বসবাসরত ভবনের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তল্লাশী করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। রাজৈর থানা এলাকার মধ্যে কেউ মাদক বিক্রি-সেবন করতে পারবে না। যেই হোক না কেন, মাদকের বিষয় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho