1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক- ০২ ফরিদপুর প্রতিনিধিঃ

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ Time View

ফরিদপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক- ০২
ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, সেই সাথে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২১ জানুয়ারি ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাংগা থানা পুলিশের অভিযানে ভাংগা থানার মুনসুরাবাদ সাকিনস্থ মুনসরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় মাইক্রোবাসের ভিতর হইতে ১৫ (পনের) কেজি গাঁজাসহ আসামী ১। সামিরা শীতল তুবা (১৯), ২। মোসাঃ মারিয়া বেগম (২১) দ্বয়কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) রাত অনুমান ৭ টার সময় অফিসার ইনচার্জ ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চেকপোষ্ট পরিচালনাকালীন সময়ে একটি মাইক্রোবাস সিগন্যাল দিলে মাইক্রোবাসটির ড্রাইভিং সিটে থাকা ব্যক্তি গাড়ি হইতে নামিয়া দৌড়ে পালাইয়া যায়। তখন গাড়ির সিটে বসে থাকা ০২ (দুই) জন নারীকে পাইয়া তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক গাড়িটি তল্লাশী করিয়া ০২টি ট্রাভেল ব্যাগের মধ্যে খাকি স্কটটেপ দিয়া মোড়ানো ০৬ (ছয়) টি গাঁজার পোটলা পাওয়া যায়। প্রতিটি পোটলায় ২.৫ কেজি করিয়া সর্বমোট ১৫ (পনের) কেজি গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে নারী পুলিশ দ্বারা উক্ত আসামীদের বিধি মোতাবেক তল্লাশী করিয়া মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ (তিন) মোবাইল ফোন, প্রাপ্ত মাদকদ্রব্য ১৫ (পনের) কেজি গাঁজা ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটককৃত আসামী ০১। সামিরা শীতল তুবা (১৯), পিতা-শহিদুল ইসলাম লিটন, মাতা-মাহবুবা আক্তার, স্বামী-আসিব মল্লিক, সাং-পুটিয়াখালী, ইউপি-বিবিচিনি, থানা-বেতাগী, জেলা-বরগুনা। ০২। মোসাঃ মারিয়া বেগম (২১), পিতা-রুহুল আমিন হাওলাদার, মাতা-মোসাঃ রিনা বেগম, স্বামী-মোঃ সোহাগ, সাং-পশ্চিম রতনদী তালতলী, ইউপি-উলানিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ভাংগা থানার মামলা নম্বর ২৭/২৭ তারিখ:- ২০/০১/১৫, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১৯(খ)/৩৮/৪১ রুজু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho