1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

আগামী সংসদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম।

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২৩ Time View

আগামী সংসদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে।
– বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম।

নিজস্ব প্রতিনিধি:
আগামী সংসদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। আর এ দেশে দিনের ভোট রাতে দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এ দেশে গনতন্ত্র পূনঃ প্রতিষ্ঠিত হবে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো। ৭৫ পরবর্তী সময়ে সিপাহী জনতার সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এক দলীয় বাকশালি শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মুকসুদপুর পৌর বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুকসুদপুর পৌর বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।
মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরাদ মল্লিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন
সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম,
সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন, সহ সভাপতি মুন্নু মুন্সি, মহাসিন সরদার, রবিউল ইসলাম, ফিরোজ মৃধা, বিল্টু খান, বেলায়েত হোসেন, চিন্তা হরন মন্ডল, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, ননী গোপাল, মুকসুদপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শামচু মিয়া, সহ সভাপতি আবুল বাশার সরদার, বলরাম সরকার, রুস্তম মোল্যা, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, শরিফুল রোমান, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, আওলাদ হোসেন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সি, উপজেলা মৎসজীবি দলের আহ্বায়ক মাহমুদ খান, উপজেলা শ্রমিকদল নেতা মোঃ রাকিব হাসান, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অন্তর বিশ্বাস।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho