1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জের ভাঙ্গারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ Time View

গোপালগঞ্জের ভাঙ্গারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় ভাঙ্গারহাট বাজারের ডগলাস রোডের সিসিলিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বরিশাল জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গার হাট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এজেন্ট আউটলেট “মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ” – এর ব্যবস্থাপনা পরিচালক আল ইমরান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাদারীপুর, টেকেরহাট শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (অবঃ শিক্ষক), ভাঙ্গার হাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ৫নং রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি বাবু শ্যাম প্রসাদ বাড়ৈ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বের স্বনামধন্য ব্যাংকের মধ্যে অন্যতম। বাংলাদেশেও এ ব্যাংক শীর্ষে রয়েছে। ব্যাংকিং সেক্টরে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এ ব্যাংক শুরু থেকেই মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা এই ব্যাংকে আমানত রাখবেন এবং এখান থেকে বিনিয়োগও নিতে পারবেন। আপনাদের আমানত শতভাগ নিরাপদ থাকবে এবং ব্যবসায় িক বিনিয়োগ নিয়ে আপনারা আপনাদের ব্যবসার চলমান ব্যবসার প্রসার ঘটাতে পারবেন। 

এসময় ভাঙ্গারহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কাটেন। পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভাঙ্গারহাট বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী আল ইমরানের পিতা  মোঃ রুহুল আমিনের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho