1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন 

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৯ Time View

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম আরো একটি মামলা থেকে অব্যাহতি পেলেন 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিগত সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। 

আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা থানার মামলা নং ৫৮(১২)১৭ হতে তাকে অব্যাহতি দেন বিচারিক আদালত। উক্ত মামলায় অব্যাহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন নিয়ে এমপি পদে নির্বাচন করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই তিনি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ নির্বাচনী এলাকায় সকল শ্রেণি- পেশার মানুষের সাথে উঠান বৈঠক,  সভা-সমাবেশ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন।

এদিকে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পাওয়ায় গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho