1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ Time View

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ছাত্রীদের ম্যাচে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর চ্যাম্পিয়ন, রানার্স আপ ও প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় তিনি বলেন, খেলাধুলা যেমন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে, তেমনই বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করে। মেধা ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় দেশে ‘এ’ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় আছে ৩০টা। ‘বি’ ক্যাটাগরিতে আমাদের বিশ্ববিদ্যালয় পঞ্চম অবস্থানে রয়েছে। আর ‘সি’ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় সংখ্যা ১০২টা। খেলাধুলা হলো সেই মানদণ্ডগুলোর একটি। তবে শুধু ব্যাডমিন্টন নয়; ক্রিকেট, ফুটবল, দাবা, বিতর্ক এবং এ জাতীয় কর্মকাণ্ডে যতো অংশগ্রহণ বাড়বে, বিশ্ববিদ্যালয় ততো এগিয়ে যাবে। আমাদের লক্ষ্য রয়েছে ২০২৫ সালের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান করে নেয়া।

পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ছাত্রদের খেলায় রানার্স আপ ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ এবং ছাত্রীদের খেলায় রানার্স আপ হয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। সেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন বায়জিদ মিম, তাসনিয়া মেহজাবিন ও ফাতেমা লিজা।
অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন, ক্রীড়া কমিটির সদস্য সচিব ও শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho