1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ১৮ তম কাউন্সিল সম্পূর্ণ, সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সম্পাদক তারেক রহমান তারু

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৬ Time View

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র ১৮ তম কাউন্সিল সম্পূর্ণ,
সভাপতি ফরিদ আহমেদ মুন্না, সম্পাদক তারেক রহমান তারু

মোঃ নাঈম হোসেন পলোয়ান। (ফরিদগঞ্জ প্রতিনিধি:)
ফরিদগঞ্জ তথা চাঁদপুর জেলার অন্যতম সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফরিদগঞ্জ লেখক ফোরাম। প্রতিবছরই কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে নতুন কমিটি গঠন করে সংগঠনটি।

৭ ই ফেব্রুয়ারি বিকাল তিনটায় ১৮ তম কাউন্সিল উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় প্রথম অধিবেশনে সদ্য বিদায়ী কমিটির নানান বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিগত অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। প্রথম অধিবেশনের শেষ ভাগে অনুষ্ঠানের সভাপতি কে এম নজরুল ইসলাম বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

আসরের নামাজের পর পরই দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। আগেই সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ এবং কে এম নজরুল ইসলামের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

অধিবেশনের শুরুতেই প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সভাপতি নির্বাচন করা হয়।
ফরিদ আহমেদ মুন্না কে ২০২৫ অর্থ বছরের জন্য সভাপতি হিসেবে প্রস্তাব করেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। সেই প্রস্তাবে উপস্থিত সংখ্যাগরিষ্ঠদের সমর্থনের ভিত্তিতে আনুষ্ঠানিক ভাবে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র সভাপতি নির্বাচিত হোন ফরিদ আহমেদ মুন্না। তার পর পরই ২০২৫ অর্থ বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সংগঠনের সদস্য মাহবুবে রাব্বানী সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন, তারেক রহমান তারু’র নাম। উক্ত প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ উপস্থিত সদস্য সমর্থন জানালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন তারেক রহমান তারু।

সভপতি নির্বাচিত হওয়ার পর ফরিদ আহমেদ মুন্না বলেন, আমি সকলের সহযোগিতা চাই, সবাই আমার পাশে থাকবেন।

সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক তারেক রহমান তারু বলেন, লেখক ফোরাম’র দায়িত্ব পালন করা কঠিন কাজ। আমি সাধারণ সম্পাদক হলেও এখানে প্রত্যেকেই যোগ্য। আমি সকলের সহযোগিতা ছাড়া সংগঠনের সুনাম ধরে রাখতে পারবো না।
পরবর্তীতে আর কোনো কার্যক্রম না থাকায় নির্বাচন কমিশনার নুরুল ইসলাম ফরহাদ নির্বাচন প্রক্রিয়ার সমাপ্তি টানেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho