1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কোটালীপাড়ায় খালে জাল পাতাতে গিয়ে মৎস্য শিকারী নিখোঁজ

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬ Time View

কোটালীপাড়ায় খালে জাল পাতাতে গিয়ে মৎস্য শিকারী নিখোঁজ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-পয়সারহাট খালে বাড়ীর অদূরে চরপাটা জাল পাতাতে গিয়ে নিখোঁজ হন বিপুল মন্ডল (৪০) নামক দুই সন্তানের জনক এক মৎস্য শিকারী। সে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের মৃত মতিলাল মন্ডলের ছেলে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাল পাতানোর উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। এ ঘটনায় নিখোঁজের স্বজনেরা রয়েছে চরম উদ্বিগ্নে। জানা যায়, রাতে ঘরে না ফেরায় রোববার ভোরে তাকে খুঁজতে বের হয়ে বিপুলের নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন স্বজনেরা। তাছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মোবাইল ফোন সহ নৌকাটি পাশবর্তী ভুয়ারপাড় নামক এলাকা থেকে উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ এবং মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে তল্লাশী চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বিপুলের কোন সন্ধান মিলেনি। এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী মনি মন্ডল সাংবাদিকদের বলেন- কিছুদিন পূর্বে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের জাল ছিড়ে ফেলে ও কয়েকটি জাল চুরি করে নিয়ে যায়, তাছাড়া ফুল চার্জের মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় তার ব্যবহৃত সরঞ্জাম ও পোশাক নৌকায় পাওয়া গেছে, এতে সন্দেহ হয় আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে জানি না, আমি আমার স্বামীর সন্ধান চাই।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- নিখোঁজ বিপুলের স্বজনেরা থানায় অবগত করার পর ডুবুরী দ্বারা তল্লাশী চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho