1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

নিখোঁজের ২ দিন পর খাল থেকে বিপুলের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ Time View

নিখোঁজের ২ দিন পর খাল থেকে বিপুলের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

নিখোঁজের ২ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় জেলে বিপুলের লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম খালে একটি মৃত দেহ ভাসতে দেখে খবর দেন এলাকাবাসীকে। পরে স্বজনেরা এসে মৃত দেহটি নিখোঁজ বিপুলের বলে শনাক্ত করেন। গত শনিবার বিকালে নিজ বাড়ীর অদূরে গোপালগঞ্জ-পয়সারহাট খালে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন বিপুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল রোববার বিকাল ৫টা পর্যন্ত তল্লাশী চালিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে চলে যায়। রাত গড়িয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে ঘটনা স্থল থেকে প্রায় আধা কিলোমিটার দুরে এম এম খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালে ভাসমান অবস্থায় পাওয়া যায় বিপুলের লাশ। লাশ পাওয়ার খবর ছডিয়ে পড়লে ঘটনা স্থলে আসতে থাকে শত শত উৎসুক জনতা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ। এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহত জেলের স্ত্রী মনি মন্ডল বলেন- আমার দুটি অবুঝ সন্তান আমি এখন কি নিয়ে বাঁচবো। সুরঞ্জন সাহা, মিলন ফকির, অরুন দাস সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- বিপুল দীর্ঘদিন যাবৎ হার্টের রোগে ভুগতেছিলেন, একাধিকবার স্ট্রোকও হয়েছে তার, কি কারনে তার এমন করুন মৃত্যু হলো আমরা জানি না। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- কারো কোন অভিযোগ না থাকায় বিপুলের মৃত দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho