1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

চাঁদপুর শহরে নিষেধাজ্ঞা সময়ে জাটকা ইলিশ পাচারকারী মোঃ কালু খান(৫৫) নামে গাঁজাসহ আটক হয়েছেন। চাঁদপুর প্রতিনিধিঃ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫২ Time View

চাঁদপুর শহরে নিষেধাজ্ঞা সময়ে জাটকা ইলিশ পাচারকারী মোঃ কালু খান(৫৫) নামে গাঁজাসহ আটক হয়েছেন।
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর শহরে নিষেধাজ্ঞা থাকা সত্বেও ইলিশ পাচারকারী মোঃ কালু খান( ৫৫) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এ আটকের তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোঃ কালু খান চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলী গ্রামের মৃত পগাহরা খাঁ ও মৃত ফিরোজা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, কালুর এক সময় নারীর প্রতি আশক্তি ছিলো। সে বিয়ে করেছে ৭/৮টি। এক সময়ে নারীর আশক্তিতে টাকা আয়ের পথ হিসেবে জাটকা পাচারে জড়িয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ে জেলও খাটে কয়েক মাস। এরপরও নিষেধাজ্ঞা সময়ে জাটকা পাচার তার বন্ধ হয়নি। সবশেষ সে মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ে। ধূর্ত এই মাদক বিক্রেতা কালু এবারই প্রথম মাদকসহ আটক হলেন। মাদক কেনাবেচা করে সে অল্প দিনেই ফুলে ফেঁপে উঠছিলেন।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন,আমরা গোপন সংবাদর ভিত্তিতে কালুকে তার বাসা হতে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করি। এরপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করি। যার বাদী হচ্ছেন আমাদের পরিদর্শক মোঃ আহসান হাবিব।

মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho