1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

টিকিট পেলেও প্রবাসে যাওয়া হল না রুবেলের মোঃনাঈম হোসেন পলোয়ান (ফরিদগঞ্জ থেকে)ঃ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ Time View

টিকিট পেলেও প্রবাসে যাওয়া হল না রুবেলের
মোঃনাঈম হোসেন পলোয়ান (ফরিদগঞ্জ থেকে)ঃ
আকাশছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে প্রবাসের উদ্দেশ্যে গত ১১ ফেব্রুয়ারী মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানে ওঠার কথা তার। টি-শার্ট পরিহিত ২৮ বছর বয়সী সদা হাস্যজ্জল সেই রুবেল হাসান রাফি গত বুধবার প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরোপারের জীবনে। গত ২ ফেব্রুয়ারি তার জীবন প্রদীপ নিভে যায় রহস্যময় মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে।
নিহত রাফির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঔষধ কোম্পানিতে কর্মরত রাফি ১ ফেব্রুয়ারি তার নিজ বাড়ি মতলব থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে ছিল। ঐ দিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত এক বন্ধুর সাথে রাত্রি যাপন করে।
হোটেল ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফির সাথে রাত্রি যাপন করা তার ওই অজ্ঞাত বন্ধু দুই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে হোটেল ত্যাগ করে। দীর্ঘ সময় পর দুপুরের দিকে হোটেলের নিয়মিত টেক আউট তল্লাশিকালে স্টাফদের নজরে আসে ৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা রাফির লাশ। বিষয়টি হোটেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ চাঁদপুর মডেল থানা পুলিশকে জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ হোটেল এবং আশপাশের সিসি ক্যামেরাগুলো যাচাই করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন হত্যাকান্ড?
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে প্রতিমান হওয়ায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার আগের দিন ভিকটিমের সাথে তার এক বন্ধু হোটেলে থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কেউ জড়িত আছে কিনা আমরা খতিয়ে দেখছি। ভিকটিম এবং তার ঐ বন্ধুর মোবাইল এখনো নিখোঁজ রয়েছে, আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। ঘটনার কোন তথ্য ও সূত্র পেলে ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho