1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ডিনস কমপ্লেক্স উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৮ Time View

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ডিনস কমপ্লেক্স উদ্বোধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

শিক্ষা ও গবেষণা কাজে গতিশীলতা আনতে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনস কমপ্লেক্স উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। উদ্বোধনের পর তারা সকল ডিনের অফিস পরিদর্শন করেন। এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানে ডিনদের জন্য পৃথক কোনো অফিস ছিলো না। যদিও বিশ্ববিদ্যালয়ের জন্য ডিন্স কমপ্লেক্স অত্যাবশ্যকীয়। সেটি অনুধাবন করে প্রথমবারের মতো ডিন্স কমপ্লেক্স করা হলো। আগামীতেও গুরুত্ব বিবেচনায় আমরা অন্যান্য অসম্পূর্ণতাগুলো পূরণের চেষ্টা করবো। প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, শিক্ষা ও গবেষণার ওপর বিশ্ববিদ্যালয়ের মান নির্ভরশীল। এক্ষেত্রে ডিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমি প্রত্যাশা করি, এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে, কাজের মাধ্যমে পরিচিতি বাড়াতে, ডিনরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে সকল অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিগণ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho