1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষার্থী সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ Time View

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষার্থী সম্মেলন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষার্থী সম্মেলন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ উক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো “The Interplay of Language, Literature and Society: Youth Perspectives”  শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে 1st National Student Conference 2025 বুদ্ধিভিত্তিক উৎকর্ষ, নতুন চিন্তার সন্ধান এবং জ্ঞানের বিস্তারের এক অনন্য মঞ্চ হিসেবে এই সম্মেলন সমগ্র দেশের বিদগ্ধ শিক্ষার্থী, গবেষক ও চিন্তাবিদদের একত্রিত করবে।

এই মর্যাদাপূর্ণ কনফারেন্সে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৩ জন মেধাবী প্রেজেন্টার তাদের ১১৫টি উদ্ভাবনী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এটি হবে প্রেজেন্টার, অংশগ্রহণকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক -শিক্ষকদের এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে ৪০০ জনের অধিক শিক্ষাবিদ ও তরুণ গবেষকের সমাগম ঘটবে।

দিনব্যাপী এই আয়োজন বুদ্ধিভিত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতার পথ সুগম করবে এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho