1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ Time View

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিচার বিভাগ।

২১ ফেব্রুয়ারি দিবসের সূচনায় ভোর ৭ টায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমানের নেতৃত্বে জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাত ফেরী নিয়ে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ জহির উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোঃ এনায়েত হোসেন, সিনিয়র সহকারী জজ (সদর) মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম সহ
জেলা জজশীপ ও জেলা ম্যাজিস্ট্রেসী’র অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আদালত প্রাঙ্গণে ফিরে সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আতোয়ার রহমান প্রভাত ফেরীতে অংশ নেওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে দিবসটির তাৎপর্য তুলে সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে অমর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho