1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২০ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরার চাঞ্চল্যকর বিথীকা সাধু হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে পরিবারের শঙ্কা: নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা টুঙ্গিপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম বাকী নিজস্ব প্রতিনিধিঃ মুকসুদপুরে ভূমিসেবা মেলা- ২০২৬- উপলক্ষে রেলি জনসচেতনতামূলক আলোচনা সভা মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

কাশিয়ানীতে দুই বাস সংঘর্ষে নিহত ২।

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৮ Time View

কাশিয়ানীতে দুই বাস সংঘর্ষে নিহত ২।

শেখ মোঃ পারভেজ কাশিয়ানী প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মন্টু শেখ (৫৫) এবং সুপারভাইজার বাগেরহাটের চিতলমারী উপজেলা আরিফ হোসেন (৪০)।

শাহাদৎ হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে সাম্পান রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে থাকা সোহান পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা মেরে সজোরে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ১২ জন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে (৪০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। 

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা বলেন, হাসাপাতালে আনার আগেই দুইজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho