1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ Time View

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত  উপজেলা প্রশাসন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে হ্যালি প্যাড মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হীল আবার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওনক আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা নুর খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া অনুষ্ঠানে ধারাবর্ণনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম খান ও সহকারী শিক্ষক মোঃ জুবায়ের হোসেন।
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শত শত দর্শক এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho