1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

কুয়েট উপাচার্যকে লাঞ্চিতের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নিন্দা

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫০ Time View

কুয়েট উপাচার্যকে লাঞ্চিতের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নিন্দা

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

তিনি বলেন, কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্চিত ও অপমান করা সমগ্র শিক্ষাব্যবস্থার ওপর চপেটাঘাতের শামিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চরম নৈরাজ্যের শিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধনের লক্ষ্যে বর্তমানে কর্মরত উপাচার্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছেন এবং নিরলসভাবে সচেষ্ট রয়েছেন। এ অবস্থায় কুয়েট উপাচার্যের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। অধ্যাপক হোসেন উদ্দিন শেখর আরো বলেন, যেকোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। বর্তমানে দলমত নির্বিশেষে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho