1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ Time View

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

মোঃ নাঈম হোসেন পলোয়ান। (চাঁদপুর প্রতিনিধিঃ)

পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পিঠার নাম শুনলে জিভে পানি আসে না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বর্তমানে পিঠার অবস্থান যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বসন্ত বরণ ও পিঠা বেশ ঘটা করেই উদযাপন করল ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ।

(২৭ ফেব্রুয়ারি)রোজঃ বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস জুড়ে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান শিক্ষার্থীরা। পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।
উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিলে ৮টি স্টল দেয়। স্টলগুলোতে বিভিন্ন রকমের পিঠা সারি সারি সাজিয়ে দিনভর চলে প্রদর্শন ও ক্রয়-বিক্রয়।

সকাল ১১টায় অনুষ্ঠান উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের নিয়ে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ মাসুম বিল্লাহ।পরবর্তীতে বসন্তবরণ ও পিঠা উৎসবে আটটি স্টলের মধ্যে তিনটি সেরা স্টলকে পুরষ্কৃত করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বসন্তের শুভেচ্ছা বিনিময়কালে বলেন,বাঙালির ইতিহাস সংস্কৃতির অংশ হিসেবে বসন্তবরণ ও পিঠা উৎসবের এই আয়োজন। আমরা চাই শিক্ষার্থীরা ধরে রাখুক বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ নাছিরউদ্দিন,ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন ,উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ সহ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho