1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৮ Time View

গোপালগঞ্জে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা -২০২৫ সম্পনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, শ্রীধাম ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠতম বংশধর ও কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ শফি উদ্দিন খান, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী, ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল সহ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রস্তুতিমূলক সভায় সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho