1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত গোপালগঞ্জে ইনশাল্লাহ মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে__ডাঃ কে এম বাবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হাত ধরে সেলিমুজ্জামান সেলিমের ঐক্যের বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপি জয়ী চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ

সারাদেশে খুন, ছিনতাই ও ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২১ Time View

সারাদেশে খুন, ছিনতাই ও ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের চলমান লাগামহীন প্রকাশ্যে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ ও ধর্ষণের প্রতিবাদে এবং মাগুরার শিশু আছিয়ার ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা ও প্রেসক্লাব গোপালগঞ্জ সহ জেলার সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব আরিফুল হক আরিফ প্রমূখ।

গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারাদেশে যেভাবে লাগামহীন ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ ও ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে আমরা উদ্বিগ্ন ও হতাশ। আমরা এ ধরনের অপরাধের তীব্র প্রতিবাদ জানাই এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাই।
সারাদেশে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে অন্যান্য জেলার প্রশাসনকে গোপালগঞ্জ জেলার প্রশাসনের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho