1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৯৭ Time View

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
হামলার শিকার সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি।
মানববন্ধনে বক্তারা বলেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে দেওয়ার সন্দেহে এবং উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় রকিবুল ইসলাম আফ্রিদির ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ঘটনায় গত ১১ মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে পাঁচ দিন পেরিয়ে গেলেও মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তরা এখনো পলাতক। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় থানার সব ধরনের সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক কালবেলার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের ইমরান শেখ, যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, দি ডেইলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম, আমার সংবাদের এসএম বিপুল ইসলাম, আজকের পত্রিকার সজল সরকার, খবর পত্রের আফজাল হোসেন, ভোরের কাগজের সফিকুল ইসলাম (শফিক), এশিয়ান টিভির হাফিজুর রহমান, আজকের দর্পণের ফারহান লাবিব প্রমুখ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহসিন শেখ, দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী, দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho