1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসর রয়ে গেছে: সেলিমুজ্জামান সেলিম.

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫১৫ Time View

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসর রয়ে গেছে: সেলিমুজ্জামান সেলিম.

কাশিয়ানী প্রতিনিধি শেখ মোঃ পারভেজ

কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টার সময় কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, গত এক বছর আগেও গোপালগঞ্জের মাটিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা বলা সম্ভব ছিল না। নেতাকর্মীদের নিয়ে উন্মুক্ত মঞ্চে বসে ইফতার আয়োজনের কল্পনাও করা যেত না। গত ১৭ বছরে একটি দল রাতের আঁধারে বিনা ভোটে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মোহাম্মদ নুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেত্রী রাহেলা বেগম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হিরু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মো. মিলন খান, কাশিয়ানী ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দীন অপু, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho