1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ Time View

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের চরফুকরায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার শহিদুল খানের সাথে দীর্ঘদিন ধরে ভুলু মুন্সীর বিরোধ চলে আসছিলো। গত দুই সপ্তাহ আগেও দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছিলো। পরে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সমঝোতা হয়েছিলো। বুধবার মাগরিবের নামাজের পর মসজিদের সামনে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত চারজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho