1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মামলা দায়ের ও জরিমানা আদায়

  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৯৭ Time View

গোপালগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা, মামলা দায়ের ও জরিমানা আদায়

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঈদ পরবর্তী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙ্গানো, অবৈধ পার্কিং বন্ধে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার 
এম রকিবুল হাসান। 

আজ শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭টি মামলা দায়ের করেন এবং জরিমানা বাবদ ৪৭,০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনা গোপালগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে যেন কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে 

সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho