1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৪২ Time View

বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জঃ

বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ এপ্রিল) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

প্রস্তুতিমূলক সভার সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রতিবছর বাঙালি জাতি নববর্ষ উদযাপন করে থাকেন। বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জ আউটার স্টেডিয়ামের সামনে এ লোকজ মেলা অনুষ্ঠিত হবে। ১লা বৈশাখ ভোর ৬ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় পৌর পার্কে লোকজ সঙ্গীত সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ৮ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‍্যালী বের হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বাংলা নববর্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক এ সভায় গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.জুলফিকার, গোপালগঞ্জ শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ বিআরটিএ -এর মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho