1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গ্রেফতার ও ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩২ Time View

গ্রেফতার ও ঘুষ বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আলোচিত বিএনপি নেতা দিদার হত্যা মামলা ও সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানকে গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এরআগে এক ইউপি সদস্যের নিকট থেকে ওসির ঘুষ হিসেবে এসি নেওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রোববার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিনকে প্রধান করা হয়। তাদের ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও এসি ঘুষ নেওয়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে কাশিয়ানী থানা থেকে ক্লোজ করে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি হিসেবে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয়, নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায় এবং অজ্ঞাত আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে। সম্প্রতি, জাকির হোসেন নামে এক ইউপি সদস্যকে মামলার ভয় দেখিয়ে ঘুষ হিসেবে নতুন এসি কেনা সংক্রান্তে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ সংক্রান্তে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে রোববার (৬ এপ্রিল) দুপুরে তাকে গোপালগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

এদিকে এ ঘটনায় শুধু কাশিয়ানীর সদ্য ক্লোজ হওয়া ওসি মো. শফিউদ্দিন খান নয়, দেশের সর্বত্র আইন- শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে চিহ্নিত করে তাদের মুখোশ জনসমক্ষে প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদেরকে উন্মোচনের আহ্বান জানিয়েছেন সচেতন মহলের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho