1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৭৫ Time View

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ঢাকা বিভাগীয় (সাউথ) পর্যায়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় গোপালগঞ্জ জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউজে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক।

এসময় সার্কিট হাউজে খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজার ও ক্রীড়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তাদেরকে আরো সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেট খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সকলকে জার্সি ও ট্রাকস্যুট উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় খেলোয়াড়বৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho