1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

নগরকান্দায় ইসরায়েল কতৃক গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ Time View

নগরকান্দায় ইসরায়েল কতৃক গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কতৃক মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদের সামনে তৌহিদী জনতার ব্যানারে ফিলিস্তিনের গাজায় ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েল কতৃক মাজলুম মুসলিম হত্যা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের জোরপূর্বক ভূমি দখল ও বর্বর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামীম ইসমাতুল্লাহ কাসেমী, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা লিয়াকত হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মুফতি আসাদুজ্জামান, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা কামরুজ্জামান, মাওলানা নুরুল আমিনসহ আরো উলামায়ে কেরামবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা অনতিবিলম্বে ইসরায়েলের পণ্য বর্জন, ডিলার ও প্রতিনিধিদেরকে ইসরায়েলের তৈরী পণ্য বাজারজাত ও বিক্রি না করারও আহ্বান জানান।
পরে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা বিশাল মিছিল বের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho