1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪১৩ Time View

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নাসির আহমেদ মোল্লা। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ ও গবেষণা  সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ।

কর্মী সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুজন সিকদার, এ্যাড. এস এম তরিকুল ইসলাম। 

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশী মোঃ শাহিদুল ইসলাম রাজু এবং মনি সহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য পদ প্রত্যাশীগণ‌ ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho