1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

গোপালগঞ্জে ৭৫ জন জেলের মাঝে আয়বর্ধনের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১২ Time View

গোপালগঞ্জে ৭৫ জন জেলের মাঝে আয়বর্ধনের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালিদুজ্জামান, গোালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেবগাতুল্যাহ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ ৭৫ জন কার্ডধারী মৎস্যজীবীর হাতে এ বকনা বাছুর তুলে দেন।

উল্লেখ্য, সদর উপজেলার ৩ হাজার ১৬৯ জন কার্ডধারী মৎস্যজীবী রয়েছে। এরমধ্যে ১৫০ জনের তালিকা তৈরি করা হলেও প্রথম ধাপে ৭৫ জনকে বকনা বাছুর দেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি বকনা বাছুরের ওজন আনুমানিক প্রায় ৮০ থেকে ১’শ কেজির মধ্যে রয়েছে। তবে পরবর্তীতে আরো বরাদ্দ পাওয়া গেলে বাকী আরো ৭৫ জনকেও বকনা বাছুর দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho