1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কাশিয়ানীতে ৩৫ জন মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরন

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৭৯ Time View

কাশিয়ানীতে ৩৫ জন মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরন
কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৫ জন দরিদ্র ও নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাছুর বিতরণ করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রধান। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শুভঙ্কর দত্ত, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলীসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা/কর্মচারী ও চাষী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, দেশীয় প্রজাতির মৎস্য পোনা নিধন ও কারেন্ট জাল থেকে বিরত থাকার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যারা নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে এই কার্যক্রমের মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে দরিদ্র ও নিবন্ধিত ৩৫ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho