1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৯ Time View

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। 

“স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব অটিজম দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যমূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও প্রবেশন অফিসার আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু ছালেহ্ মো. আনসাঁর উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. দিবাকর বিশ্বাস ও ডা. আবুল কালাম আজাদ।

এ সময় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, মোঃ মিজানুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. আনিসুর রহমান, অটিজম স্কুল ও অটিজম শিশু বাচ্চাদের নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অসংখ্য সুবর্ণ নাগরিক ও তাদের অভিভাবকগণ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক সহ আমন্ত্রিত অতিথিগণ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার, সুবর্ণ নাগরিকদের সনদপত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho