1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শুধু ভালো রেজাল্ট নয়, মানবিক মানুষ হতে হবে – এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে দ্বিতীয় পানির পাম্প স্থাপনের উদ্বোধন করলেন এমপি সেলিমুজ্জামান গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কোটালীপাড়ার ওয়াবদার হাট বাজারে  দোকান চুরির ঘটনায় গ্রেপ্তার- ২   গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের  মাঝে এল. এ চেক বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪০৬ Time View

গোপালগঞ্জে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের  মাঝে এল. এ চেক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

“টেকেরহাট – গোপালগঞ্জ (হরিদাসপুর) – মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প” – এ অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণের অনুকূলে এল. এ চেক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা এবং রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রন্টি পোদ্দার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের এল.এ শাখা কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র যাচাই অন্তে মুকসুদপুরের জলিরপাড় এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিক সন্তোষ তালুকদারের হাতে ১১,২৫,৫৫৮.৩৩/ (এগারো লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তেত্রিশ পয়সা) এর চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho